সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসক ও বিআরটিএ-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

তিনি বলেন, “দেশে অধিকাংশ দুর্ঘটনা ঘটে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। চালক ও যানবাহনের পাশাপাশি সড়কও দুর্ঘটনার জন্য দায়ী। ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক মেরামতের বিষয়েও নজর দেওয়া জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সড়ক নিরাপদ হবে।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মোঃসারওয়ার আলম। পরিচালনা করেন সিলেট বেতারের উপস্থাপক ও আবৃত্তিশিল্পী নাফিসা তানজীন।

বিভাগীয় কমিশনার বলেন, “সড়কে নামার আগে সচেতন হতে হবে এবং সড়ক আইন মেনে চলতে হবে। বিআরটিএকে দায়িত্বশীল হতে হবে, যেন সবাই যাচাই-বাছাই ছাড়া লাইসেন্স না পায়।” তিনি আরও বলেন, “পরিবহন মালিকদের উচিত তাদের চালক ও যানবাহনের প্রতি দায়িত্বশীল থাকা, তাহলেই দুর্ঘটনা কমবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিআরটিএ’র উপপরিচালক ডালিম উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসান, কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক প্রকৌশলী খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শক বিআরটিএ আবদুল বারী,   পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

অনুষ্ঠান শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৫ পরিবারের মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

আপডেট সময় : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫