আমি যতটা আন্দোলন করেছি ইবাদত হিসেবে করেছি: এম এ মালিক
- আপডেট সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
নাজির হোসেন, সিলেট :
আল্লাহর রাসূল ওহুদের যুদ্ধে নিজে যুদ্ধ করেছেন আমিও যোদ্ধা আমিও সেই নবী রসূলের অনুসারী, আমি যতটা আন্দোলন করেছি ইবাদত হিসেবে করেছি।
১৮ অক্টোবর (শনিবার) সিলেটে কামাল বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজলুম জননেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
মালিক বলেন ইতালিতে প্রেস কনফারেন্স করে আওয়ামী ফ্যাসিস্টরা বলেছে তাকে মার্ডার করার জন্য এখনো তার বিরুদ্ধে আওয়ামী লীগ তারা এখন পর্যন্ত তার বিরুদ্ধে আছে, কারণ তিনি তো এটা বিশ্বাস করেন আল্লাহ তায়ালা কোরআন শরীফ বলেন “আমি আর যারা আমার অস্তিত্ব বিশ্বাস করে যারা আমার ইবাদত করে যারা আমার জিকির করে আমি খোদ আল্লাহ তার জন্য যথেষ্ট” আমি এটা বিশ্বাস করি কারণ আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে রেহাই পাবেন না।
লন্ডনের মত বাড়িতে দুইবার রাশিয়ান হিটমেন্ট (এরা হচ্ছে খুব ডেঞ্জারাস) দুইবারই মালিকের বিরুদ্ধে তারা এটাক করেছে তার আত্মীয়স্বজন নাতিরা তার বাড়িতে রাত্রে থাকে না, এখানে আসার পরে যখন এর আগে যখন প্রথমবার আসেন, জুলাই ঘটনার পরে এম এ মালিকের বাড়িতে একজন ইন্ডিয়ার “র” ট্রেইনড কিলার তাকে মারার জন্য ঢুকে গেছে পরে সিলেটের পুলিশ প্রশাসন এবং জেলার ডিআইজি এবং এসপি, ওসি রাত্রে তিনটা এসে তারা বাড়ি থেকে তারা তাকে উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, এখনও ১৫০০ মানুষ আমাদের গুম এবং বিগত সরকার ২২.৭ বিলিয়ন ডলার পাচার করেছেন, তাদেরকে এখন ডাকলেও তারা দেশে আসবেন না কারন উনারা জানেন যে উনারা কত বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে নিয়ে গেছেন। মাফিয়া টাইটেল দিয়েছে আলজাজিরা, মাফিয়া টাইটেল দিয়েছে বিবিসির প্রতিবেদন বলেছে নিউ টাইমস বলেছে জয় এককভাবে ১৪ বিলিয়ন ডলার চুরি করেছে। ব্রিটিশ এমপি টিউলিপ ১৬ হাজার কোটি টাকা সেও নিয়েছে।
হাসিনা রেহানা, জয়সহ সিলেটের সাবেক এমপি, সাবেক মেয়র, এদের বিরুদ্ধে সরকার মামলা করেছে এবং এম এ মালিক বলেন “আল্লাহর কসম করে বলি লন্ডনে অনেক প্রবাসীদের ঘরবাড়ি বিগত ফ্যাসিস্ট সরকার সিলেটে তারা দখল করেছে।”
তিনি বলেন প্রবাসীরা খুব কষ্টের মধ্যে ছিল এখন, পর্যন্ত তাদের ঘরবাড়ি দখলে রয়েছে।
তিনি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা আখ্যা দিয়ে বলেন তারা ১১ দিন শেখ হাসিনাকে অবরোধ করে রেখেছি। ১১ দিন দিন-রাত হাসিনা চিৎকার করে বলেছিল তারেককে বলো হোটেল পাচ্ছি না, বিএনপিকে বলো হোটেল পাচ্ছি না। বক্তারা এটাও বলেছে হাসিনা যখন আমেরিকায়, তখন আমরাও আমেরিকায় যখন তার বিরুদ্ধে লক্ষ প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে এম এ মালিকরা জাতিসংঘে তার চতুর্দিকে ঘেরাও দিছে তখন কিন্তু হাসিনা এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছে, তবে আমার কন্ডিশন একটা ছিল মাদার অব ডেমোক্রেসি খুব অসুস্থ উনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন কন্ডিশনালী উনাকে যদি উইদাউট এনি কন্ডিশন জেল থেকে বের করে বিদেশে চিকিৎসার জন্য পঠানো হলে দাওয়াত নিব। হাসিনা বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি না দেয়ায় তখন আমি চায়ের দাওয়াত প্রত্যাখান করি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহাব উদ্দিন, সভায় সভাপতিত্ব করেন কামাল বাজার ইউনিয়ন বিনপির সভাপতি হাজী মো: গুলজার আলী, সঞ্চালনায় ছিলেন কামাল বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ।


























