সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবীগঞ্জ নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

হবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ বাজারে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ট্রেনিং ও সতর্ক করার পরেও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণ করায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” এর ২৪ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবীগঞ্জ নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫