সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

কোষ্টকাঠিন্য থেকে মুক্তি পেতে যেসব ফল খাবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

কোষ্টকাঠিন্যের সমস্যায় অনেকেই ভোগেন। এই একটা সমস্যা মানুষের মেজাজ বিগড়ে দিতে পারে। পেট পরিষ্কার হলে তবেই তো মুখে হাসি ফুটবে। মেজাজও থাকবে ফুরফুরে। কিন্তু সকাল সকাল শৌচালয়ে গিয়েই যদি তীব্র জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তা হলে দিনের সমস্ত কাজই পণ্ড হতে বসে।  কোষ্টকাঠিন্য দূর করতে কলা কমলাসহ কয়েকটি ফল খেতে পারেন। 

কলা: ফাইবার সমৃদ্ধ কলা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাকা কলা অন্ত্রের সিন্ড্রোম উন্নত করে এবং ক্ষুদ্রান্ত্রে উপস্থিত মাইক্রোভিলিকে আরও ভালোভাবে কাজ করতে দেয়, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।  

কমলা: কমলা ফাইবার এবং ভিটামিন সির একটি বিশেষ সতেজ উৎস। এই সাইট্রাস ফল কিছুটা পরিমাণে রেচক প্রভাব ফেলে বলে জানা যায়। কমলা খেলে বেশি পরিমাণে ফাইবার পেতে পারেন। কিছু গবেষণায় আরও বলা হয়েছে যে, কমলায় ন্যারিনজেনিন (একটি ফ্ল্যাভোনয়েড) যৌগের উপস্থিতি কোষ্ঠকাঠিন্যে আক্রান্তদের সাহায্য করতে পারে।

নাশপাতি: নাশপাতিতে কেবল ফাইবারই নয়, ফ্রুক্টোজ এবং সরবিটলও থাকে। শেষের দুটি রেচক প্রভাব ফেলতে পারে এবং এর মাধ্যমে আমাদের পেটের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।  

আপেল: আপেল কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার উপশম করতে সাহায্য করে। প্রথমটির ক্ষেত্রে, আপেল খোসাসহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই বাইরের অংশে অদ্রবণীয় ফাইবার থাকে এবং মলত্যাগ বৃদ্ধি করে।  

পেঁপে: পেঁপে হলো একটি কম ক্যালরিযুক্ত ফল যা পানির পাশাপাশি ফাইবার সমৃদ্ধ। এটি মলত্যাগ নিয়ন্ত্রণ করে এবং মলত্যাগে সাহায্য করে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোষ্টকাঠিন্য থেকে মুক্তি পেতে যেসব ফল খাবেন

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫