সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা সিলেটে অটোরিকশাসহ গ্রেফতার ২ সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার নিশ্চিত করেন, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে। এমন দিনেও তারা বর্বর হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দখলদারদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, রবিবার আলোচনা দলের সদস্যরা কাতারের রাজধানী দোহায় যাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা ‘ঘনিষ্ঠ আলোচনা’-এর আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাতার আগেও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছে। এই নতুন আলোচনা এমন এক সময়ে শুরু হচ্ছে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে চাপ বাড়ছে।

আল জাজিরা জানাচ্ছে, এমন দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরা্ইল। জায়ানিস্টদের সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে ৭৮ জনের হতাহতের ঘটনা ঘটে। আশ্রয়কেন্দ্র, তাঁবুসহ বর্তমানে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতেও নেতানিয়াহু বাহিনী বর্বর হামলা অব্যাহত রেখেছে।  

চলতি বছরের ১৮ মার্চ ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে। এরপর এখন পর্যন্ত অন্তত ৬,৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩,৯১৬ জনেরও বেশি আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭,৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

আপডেট সময় : ০২:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫