সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

আপনি খেতে বসলেই জেঁকে বসে মাছি। আর খাবার ঘরের পাশাপাশি রান্নাঘরেও থাকে তাদের অবাধ বিচরণ। চারদিকে শুধু মাছি আর মাছি। টেবিলে খাবার ঢেকে রাখা ছাড়া কোনো উপায় নেই। এক মিনিট খালি রাখলেই বসে পড়ে মাছি। এসব অস্বাস্থ্যকর মাছির কারণে নানা ধরনের রোগজীবাণু শরীরে প্রবেশ করে আপনাকে অসুস্থ করে তুলছে। এটি বড় দুশ্চিন্তার কারণ। কীভাবে তাড়াবেন মাছি। সে জন্য মাছি তাড়ানোর একটি কার্যকর টোটকা সম্পর্কে জেনে নেওয়া উচিত।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরে থাকা মাছি তাড়াবেন—

প্রথমে এটা লেবুর অর্ধেক কেটে ফেলুন। এরপর ওপরে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। একটি প্লেটের ওপর কাটা লেবুর অংশ রাখুন। এরপর প্লেটটি খাবার টেবিলের মাঝে রেখে পাশেই জ্বালিয়ে দিন একটি মোমবাতি। দেখুন মাছি নিমিষেই হাওয়া হয়ে যাবে।

এ ছাড়া নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে দিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল পরিষ্কার করুন। তবে  দেখবেন মাছি আর থাকবে না। এটি ছাড়াও নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। এতেও মাছির আনাগোনা কমে যাবে।

আবার জানালায় নেট লাগিয়েও মাছি দূর করা সম্ভব। যদি জানালায় ভালো করে নেট লাগান, তবে কখনোই ঘরে মাছি প্রবেশ করতে পারবে না।  আর ঘর ও রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন। মাছির আনাগোনা এমনিতেই কমে যাবে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে

আপডেট সময় : ০২:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫