সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ? সমাধানে জেনে নিন ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে মুখের দুর্গন্ধ। কথা বলতে গেলেই যদি মুখ দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোয়, কেউ আপনার ধারে কাছে ঘেঁষবে না। এই সমস্যার সমাধান শুধু দাঁত মেজে হয় না। দিনে দু’বার দাঁত মাজার পরও মুখ দিয়ে পচা গন্ধ বেরোয়। এই সমস্যা এড়াতে হলে জিভও পরিষ্কার করতে হবে। কিন্তু এরপরও যদি সমস্যা না মেটে, তা হলে কী উপায়? এখানেই কাজে আসবে ঘরোয়া টোটকা। চলুন জেনে নেই এ সম্পর্কে।

গ্লিসারিন

মুখের দুর্গন্ধ দূর করতে গ্লিসারিনের সাহায্য নিন। গ্লিসারিন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে এবং মাড়ির স্বাস্থ্যকে উন্নত করে। গ্লিসারিন দিয়ে পরিষ্কার করলে মাড়ি ও জিভে কোনো জীবাণু থাকবে না এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। এক কাপ ঈষদুষ্ণ পানি ১-২ চামচ গ্লিসারিন মিশিয়ে কুলকুচি করে নিন। এতেই মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

বেকিং সোডা

দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের টুকরো, জিভ ও মাড়িতে থাকা জীবাণু পরিষ্কারে বেকিং সোডা দারুণ কার্যকর। বেকিং সোডা দিয়ে মুখ পরিষ্কার করলে দাঁতে তৈরি হওয়া প্লাক পরিষ্কার হয়ে যায়। বেকিং সোডা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে। গরম পানিতে ১/২ চামচ বেকিং সোডা কুলকুচি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিবার খাবার খাওয়ার শেষে এ ভাবে মুখ পরিষ্কার করতে পারেন।

মৌরি

পেঁয়াজ-রসুনে সালফার থাকে। তাই পেঁয়াজ-রসুন খেলে মুখ দিয়ে গন্ধ ছাড়ে। যখনই এমন খাবার খাবেন তারপর মৌরি চিবিয়ে খেয়ে নিন। মৌরি হজমশক্তি বাড়ানোর পাশাপাশি মুখের দুর্গন্ধও দূর করে দেবে। মৌরি চিবোলে মুখে সতেজতা ফিরে পাবেন। শুধু খাবার খাওয়ার পর নয়, যখনই মনে হবে মুখ থেকে গন্ধ ছাড়ছে, তখন মৌরি চিবোতে থাকুন। এই টোটকা স্বাস্থ্যের জন্যও ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ? সমাধানে জেনে নিন ঘরোয়া উপায়

আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫