সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ব্যাটারদের কয়েকজন উইকেট বিলিয়ে দেওয়ায় বাংলাদেশ দল গুটিয়ে গেল দুইশর নিচে। ব্যাটিংয়ে নিদারুণ ব্যর্থতার পর শেষবেলায় বোলিংয়েও সুবিধা করতে পারল না তারা। টাইগার বোলারদের বিপক্ষে সাবলীল কায়দায় খেলে ওপেনিং জুটিতে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়ল জিম্বাবুয়ে।

রোববার আলোকস্বল্পতায় সিলেট টেস্টের প্রথম দিনের খেলা কিছুটা আগেভাগে শেষ হয়েছে। স্বাগতিকদের নাকানিচোবানি খাইয়ে দিনটা জিম্বাবুয়ে পুরোপুরি নিজেদের করে নিয়েছে বললে অত্যুক্তি হবে না।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটি ভাঙার পর ৯৩ রানের মধ্যে তারা হারায় শেষ ৮ উইকেট। তৃতীয় সেশনে ৬১ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় দলটি। এরপর চালিয়ে খেলে জিম্বাবুয়ে তুলেছে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান। হাতে পুরো ১০ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ১২৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ৬ চারে ৩৭ বলে ৪০ রানে খেলছেন ব্রায়ান বেনেট। ২ চারের সাহায্যে ৪৯ বলে ১৭ রানে ক্রিজে আছেন বেন কারান। দশম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের দুই ওপেনারের জুটির রান পঞ্চাশ স্পর্শ করে। কারান দেখেশুনে খেললেও বেনেট বাউন্ডারি হাঁকানোর বল পেলে কোনো ছাড় দেননি।

নতুন বলে উইকেটের জন‍্য মরিয়া ছিল বাংলাদেশ। ১০ ওভারের মধ্যেই চার বোলার ব্যবহার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু হতাশা জাগিয়ে হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের কেউই পারেননি প্রতিপক্ষের ওপেনারদের আলাদা করতে। সেই অর্থে উইকেট নেওয়ার ভালো কোনো সুযোগও তৈরি হয়নি।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ০/৩৭, মুজারাবানি ৩/৫০, নিয়াউচি ২/৭৪, মাধেভেরে ২/২, মাসাকাদজা ৩/২১)।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ০/১৬, নাহিদ ০/২১, খালেদ ০/১১, মিরাজ ০/১০)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫