সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

নারকেল তেলের সঙ্গে যা মেশালে কমবে চু ল পড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

নারকেল তেল নানা ধরনের পুষ্টি ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ, যা চুলকে গোড়া থেকে শক্তিশালী করে। এর সঙ্গে কয়েকটি উপাদান মেশালে তেলের শক্তি আরও বাড়ে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হাইড্রেটেড থাকা এবং স্ট্রেস লেভেল নিয়ন্ত্রণ করাও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য জরুরি। 

জেনে নিন নারকেল তেলের সঙ্গে যেসব উপাদান মেশাবেন- 

পেঁয়াজের রস: এটি সালফারের শক্তিশালী উৎস। যা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ এড়াতে সাহায্য করে। ২ টেবিল চামচ পেঁয়াজের রস ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এটি। 

ক্যাস্টর অয়েল: এটি রিসিনোলিক অ্যাসিডে সমৃদ্ধ, যার প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ক্যাস্টর অয়েল চুলের ফলিকলে রক্ত সঞ্চালন উন্নত করে; যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

মেথি: মেথি প্রোটিন, আয়রন এবং নিকোটিনিক অ্যাসিডের সমৃদ্ধ উৎস। এসব উপাদান চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য। খুশকি প্রতিরোধ করতে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে মেথি। ২ টেবিল চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়ায় এক ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা: প্রশান্তিদায়ক এবং নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। এতে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে, যা ক্ষতিগ্রস্ত চুলের ফলিকল মেরামত করে। নতুন চুলের বৃদ্ধি ঘটায়। অ্যালোভেরা মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং ঘন, স্বাস্থ্যকর চুল তৈরিতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। ২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এ মাস্কটি ব্যবহার করুন। 

কারি পাতা: অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং বিটা-ক্যারোটিনে ভরপুর, যা চুল পাতলা হওয়া রোধ এবং নতুন চুলের বৃদ্ধি করে। এগুলো চুলের প্রাকৃতিক রঞ্জকতা ধরে রাখতে সাহায্য করে ও অকালে পাকা রোধ করে। এক মুঠো তাজা কারি পাতা পিষে পেস্ট বানিয়ে নিন। ২ টেবিল চামচ নারকেল তেল গরম করে পেস্টটি এতে যোগ করুন। কয়েক মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে তেলটি ছেঁকে নিন। চুলের গোড়ায় ১ ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন চুলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারকেল তেলের সঙ্গে যা মেশালে কমবে চু ল পড়া

আপডেট সময় : ০৩:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫