সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

পেইনকিলার খেয়েও বাতের ব্যথা কমছে না, ঘরোয়া টোটকায় সমাধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

আপনি যদি আর্থ্রাইটিস ক্রনিক ও অটোইমিউনে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার শরীরের জয়েন্টে ব্যথা ও যন্ত্রণা শুরু হয়ে যায়। বাতের ব্যথা এতটাই কষ্টকর যে, দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হয়। পেইনকিলার খেয়ে কিংবা পেইন রিলিফ জেল লাগিয়েও সুরাহা মেলে না। ডাক্তাররাও চেষ্টা করেন আর্থ্রাইটিসের উপসর্গকে নিয়ন্ত্রণে রাখার, বিশেষত ব্যথা-যন্ত্রণা কমানোর। জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা, মারাত্মক ব্যথা ও যন্ত্রণা— এসব উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে, যা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারে।  এই যেমন—

হলুদ

‘গোল্ডেন’ মসলা বলে হলুদকে। এর মধ্যে থাকা কারকিউমিন যৌগ, দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এটি জয়েন্টের প্রদাহ কমায়। জয়েন্টের ব্যথা-যন্ত্রণা, ফোলা ভাব কমাতে প্রতিদিন ডায়েটে হলুদ রাখুন। হলুদ মেশানো দুধ, চা ইত্যাদি খেতে পারেন। 

আদা

একাধিক শারীরিক জটিলতা এড়াতে আদা একাই একশ। এই শারীরিক জটিলতার মধ্যে বাতের ব্যথাও রয়েছে। এই ভেষজেও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। আর্থ্রাইটিসের কষ্ট কমাতে পারে আদা। ব্যথা, ফোলা ভাব ও প্রদাহ থেকে মুক্তি দেয় আদা। প্রতিদিন খাবারে আদা ব্যবহার করুন। এ ছাড়া গাঁটের ওপর আদার তেল মালিশ করতে পারেন।

অ্যালোভেরা

অ্যালোভেরার মধ্যেও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। গাঁটের ব্যথা-যন্ত্রণা ও ফোলা ভাব কমায় এই ভেষজ। শরীরের যে অংশে যন্ত্রণা হচ্ছে, তার ওপর অ্যালোভেরা জেল মালিশ করতে পারেন। আরাম পাবেন। এ ছাড়া প্রতিদিন সকালে খালি পেটে অ্যালোভেরার রস পান করুন। এই পানীয় শরীরের ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং ডিটক্সিফিকেশনের কাজ করে।

গ্রিন টি

অ্যালোভেরার রসের মতো গ্রিন টি-ও খেতে পারেন। জয়েন্টের প্রদাহ কমাতে গ্রিন টির জুড়ি মেলা ভার। এই চায়ের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বাতের ব্যথা কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নত করে এই পানীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেইনকিলার খেয়েও বাতের ব্যথা কমছে না, ঘরোয়া টোটকায় সমাধান

আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫