৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- আপডেট সময় : ০৯:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে মাছ শিকারের সময় ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় ছয়টি মাছ ধরা ট্রলারও নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সেন্টমার্টিনের স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আরাকান আর্মিরা ৬টি ট্রলার নিয়ে যায়। এতে ৫৬ জন মাঝি-মাল্লা ছিল।
টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান জানান, আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬ জন বাংলাদেশিকে ট্রলারসহ নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। জেলেদের ফেরত আনতে কাজ চলছে।

























