সংবাদ শিরোনাম ::
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে
ভিউ নিউজ৭১ ডেস্ক :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।
সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।


























