সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম, দু’পক্ষের সংঘর্ষ -আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। কোয়ারীর ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে সীমান্তবর্তী সুরইঘাট বাজারে এ সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে পাল্টাপাল্টি মিছিল বের করে।  উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ছোঁড়া ইটপাটকেলে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সুরইঘাট বাজারে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলাম পায় সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ। নিলামের বিপক্ষে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের বড় অংশের নেতৃবৃন্দ। অপরদিকে নিলামদাতা পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের পক্ষ নেন নিলামকৃত পাথর পরিবহনের পক্ষে বিএনপির একাংশ সহ আওয়ামীলীগপন্থী পাথর ব্যবসায়ীরা। 

গতকাল বিকেল ৫টার দিকে পাল্টা পাল্টি মিছিল বের করে দুই পক্ষ। একপর্যায়ে তাদের  মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ৪ জনকে ওসমানী হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি জানান,  এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ আসেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম, দু’পক্ষের সংঘর্ষ -আহত ২০

আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫