সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গাজার নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়াতে পারে হামাস-ফিলিস্তিনি কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ। সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এ বৈঠকটি হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেইন আল-শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনিই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। 

বর্তমানে গাজা শাসন করে হামাস।  কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হলো- গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি। আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে।

মিডেল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, রিয়াদে ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরব। তবে সৌদি আগে থেকে এ পরিকল্পনার ব্যাপারে কোনো কিছু জানত না।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চায় ফিলিস্তিনি অথরিটি। তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও তার হাতে অনেক ক্ষমতা থাকবে। তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়াতে পারে হামাস-ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আপডেট সময় : ০১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫