সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

আগামী নির্বাচনে আমি অংশ নেব-রেজা কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বলেছেন, নির্বাচন হলে আমি ভোট করবো। তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে- সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। সম্প্রতি সাংবাদিকদের-কে এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে— এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়। এটা মোটেও ছেলেখেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মত ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার।

সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে। শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক। কেননা, যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই। তারা কোনোদিন চাকরি করেননি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না। কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি।

ড. কিবরিয়া বলেন, আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই। চাকরি করেন না। এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি ৪০ বছর পর বিদেশ থেকে এসেছি। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি। আমি পারি এমন এটা গাড়ি কিনতে। কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি দামি গাড়ি চালান, কিনেন। সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে কিন্তু তারা বোবা না। তারা এসব কিছুই বোঝে- কে কী করছে, কী করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচনে আমি অংশ নেব-রেজা কিবরিয়া

আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫