সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর উপায় জানালেন জাহ্নবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যস্ততার শেষ নেই তার। এক দিনেই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। এ জন্যই তো চেহারায় সজীবতা ও উজ্জ্বল রাখতে হয় তার। তবে, বেশি মেকআপ করার পক্ষে নন এই অভিনেত্রী।

মেকআপ ছাড়াই কীভাবে সজীবতা ও ত্বকে উজ্জ্বলতা রাখতে হবে সেই বার্তাই দিয়েছেন জাহ্নবী। তিনটি ধাপের কথা বলেছেন তিনি। যেখানে রয়েছে তার প্রয়াত মা বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর পরামর্শের কথাও।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবের খুশ মাগ নামের একটি চ্যানেলে জাহ্নবী ত্বকের যত্নের গোপন খবরের কথা জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি জানান, ত্বকে ক্লান্তির চাপ এলে তিনি একটি রুটিন ফলো করেন। ক্লান্ত থাকা অবস্থায়ও তাকে কোনো মিটিংয়ে যোগ দিতে হলে তিনি মেকআপ করেন না। এর পরিবর্তে তিনি তিনটি ধাপের একটি রুটিন অনুসরণ করেন। যা তাকে কে সতেজ ও উজ্জ্বল দেখায়।

ত্বকের জন্য জাহ্নবীর নিজের তৈরি স্কিনকেয়ার সিক্রেটে যা আছে-

১. ফ্যাসিয়াল স্টিমিং

নিজেকে সতেজ রাখতে নিজের ত্বকে স্টিমিং করেন জাহ্নবী। এ জন্য প্রথমে তিনি এক গামলা পানি নেন। পরবর্তীতে তোয়ালে দিয়ে সেই গামলার ওপরে নিজের মুখমণ্ডল ঢেকে রাখেন তিন মিনিটের মতো। স্টিমিংয়ের আগে নরমাল পানি দিয়ে নিজের মুখ পরিষ্কার করে নেন শ্রীদেবীকন্যা। এমনটা করতে তিনি কোনো কসমেটিকসের ব্যবহার করেন না।

২. হাইড্রেটিং মাস্ক

এই ধাপের জন্য তিনি কয়েক চামচ দই একটি গামলায় রাখেন। পরে সেই দইয়ে মধু ও মৌসুমি ফল মেশান। এরপর সেই উপাদানগুলো নিজের মুখে মাখেন। এই উপাদানগুলো ত্বকের মরা কোষগুলো তুলে ফেলে বলে দাবি করেন জাহ্নবী। দই, মধু ও ফলের সংমিশ্রণটি তুলে ত্বকে কমলার রস মাখেন তিনি।

৩. আমন্ড অয়েল

নিজের ত্বককে সতেজ রাখতে আমন্ড (কাঠবাদাম) অয়েল ব্যবহারের কথা জানিয়েছেন জাহ্নবী। নিজের চোখের নিচে এই তেল ব্যবহার করেন তিনি।

জাহ্নবী জানান, ঘরে ত্বকের যত্নে তিনি যা যা করেন তার ৫০ শতাংশ তিনি জেনেছেন তার মায়ের থেকে। শ্রীদেবী তাকে দই ও মধুর কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর উপায় জানালেন জাহ্নবী

আপডেট সময় : ০৪:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫