সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

টাঙ্গুয়ার হাওরে বুনো হাঁস-পাখি শি কা র, ৩জনকে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়। 

গত শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাস, পরিযায়ী পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজকে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।  ভবিষ্যতেও আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গুয়ার হাওরে বুনো হাঁস-পাখি শি কা র, ৩জনকে আটক

আপডেট সময় : ০১:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫