সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে’ ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে’ ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান

ভিউ নিউজ ৭১ ডেডস্ক ;

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত গণ-অভ্যুত্থান সংক্রান্ত ‘বিশেষ সেলে’ ছবি ও ভিডিও পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। অভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ অক্টোবর ২০২৪ সালে স্মারক নম্বর ০৪.০০.০০০০.৭১২.৯৯.০১৫.২১-১২৬ অফিস আদেশ মোতাবেক জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং তাঁদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যূত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধি (TOR)’র আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।

এতে আরও বলা হয়, সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন ১৬ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। জনসাধারণের কাছে সংগৃহীত বা সংরক্ষিত গণঅভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া এসকল তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভের মাধ্যমে প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে। এর জন্য ‘২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০’ ঠিকানায় যোগাযোগের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে’ ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান

আপডেট সময় : ০৩:২৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫