সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

সুপ্রিমকোর্টের হেল্পলাইনে অনিয়ম ঘুস অবহেলার ৫৫ অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ৩ মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলসংক্রান্ত ১ হাজার ৩টি কল সুপ্রিমকোর্টের হেল্পলাইনে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নানা অনিয়ম, ঘুস, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ সম্পর্কিত অভিযোগ রয়েছে ৫৫টি। আইনি পরামর্শ সেবা গ্রহণ সংক্রান্ত কল এসেছে ৬০৪টি। বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল এসেছে ৩৪৪টি। এসব কলের সব তথ্য সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। ইতোমধ্যে এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। 

সুপ্রিমকোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যোগদানের পর ২৬ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট হেল্পলাইন সেবা চালু করেন। এর উদ্দেশ্য ছিল সুপ্রিমকোর্টে আসা বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতারা সেবা গ্রহণে যেন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হন।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রেজিস্ট্রি শাখার একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করেন। এর মাধ্যমে বিচারপ্রার্থীকে প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ দেওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপ্রিমকোর্টের হেল্পলাইনে অনিয়ম ঘুস অবহেলার ৫৫ অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫