সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

চুল পড়ে যাচ্ছে, সমাধানের উপায় জানুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। আর এ কারণে চুলের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। 

বংশগত কারণ ছাড়াও পুষ্টির ঘাটতি এমনকি বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও চুল পড়ে। এ সমস্যা সমাধানের উপায় জানুন-

হরমোনের পরিবর্তন

নারীর মেনোপজের সময় হরমোনের ওঠানামার কারণে অতিরিক্ত চুল পড়তে পারে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের প্রভাব বেড়ে যায়। ফলে মেনোপজের সময় ও পরে চুলের ফলিকল কমে যায়, চুল পাতলা হতে পারে। এর সমাধান হিসেবে চিকিৎসকের পরামর্শ নিন, হরমোন নিয়ন্ত্রণ করুন ও সুষম খাদ্য নিশ্চিত করুন।

পুষ্টির ঘাটতি

আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও শাকসবজি না খান তাহলে শরীরের পক্ষে আয়রন শোষণ করা আরও কঠিন হয়ে পড়ে। আয়রনের ঘাটতি চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দেয়। তাই পুষ্টিকর খাবার খেতে হবে।

মানসিক ও শারীরিক চাপ

মানসিক ও শারীরিক চাপ টেলোজেন এফ্লুভিয়াম নামক একটি অবস্থার সৃষ্টি করে। ফলে অতিরিক্ত চুল পড়ে। স্ট্রেসের কারণে টেলোজেন এফ্লুভিয়ামে প্রচুরসংখ্যক চুলের ফলিকলের কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলে আক্রান্ত চুলগুলো পড়ে যায়। এ সমস্যার সমাধানে মেডিটেশন, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর কর্ম-জীবনের ভারসাম্য নিশ্চিত করুন। অতিরিক্ত দুশ্চিন্তা ও পরিশ্রম এড়িয়ে চলুন।

বংশগত চুল পড়া

চুল পড়ার একটি পারিবারিক ইতিহাস, যা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া নামে পরিচিত। এক্ষেত্রে চুল পড়ার কারণে মাথায় টাক হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। এক্ষেত্রে পুরুষদের বয়স ২০ বা ৩০ বছর পর থেকেই চুল পড়ার সমস্যা দেখা দয়। এ সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলে চুল পড়া কমবে। 

কিছু ওষুধ ও চিকিৎসা

বিটা-ব্লকার, ব্লাড থিনার, অ্যান্টিডিপ্রেসেন্টস, কোলেস্টেরল কমানোর ওষুধ, কিছু ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস ও থাইরয়েড ওষুধ, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা স্টেরয়েডের মতো ওষুধের কারণেও চুল পড়ে।

চুলে ক্ষতিকর প্রসাধনীর ব্যবহার

স্টাইলিং সরঞ্জামের অত্যধিক ব্যবহার, চুলের চিকিৎ ও আঁটসাঁট চুল বাঁধার কারণে চুলের ক্ষতি হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত চুলগুলো ভঙ্গুর হয়ে ঝরে যায়, শেষ পর্যন্ত মাথায় টাক দেখা দেয়।

অটোইমিউন রোগ

অ্যালোপেসিয়া অ্যারেটা নামে পরিচিত এই ব্যাধির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে চুলের ফলিকলে খারাপ প্রভাব পড়ার কারণে অতিরিক্ত চুল পড়ে। ত্বকের চুল-গঠনের কাঠামোকে চুলের ফলিকল বলা হয়। এই সমস্যার সমাধানে কর্টিকোস্টেরয়েড, ইমিউনোথেরাপি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুল পড়ে যাচ্ছে, সমাধানের উপায় জানুন

আপডেট সময় : ০৪:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪