সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাবেক সচিবের টাকা চুরির ঘটনায় গাড়িচালক আটক, ১০ লাখ টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধারসহ গাড়িচালক জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। বুধবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাহিদ দুই মাস ধরে পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসাবে চাকরি করতেন। ৫ ডিসেম্বর নিখিল রঞ্জন ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ১১ লাখ টাকা তোলেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিওর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। এরপর তারা বিপরীত পাশে জুয়েলার্সের দোকানে কেনাকাটা করে ফিরে এসে দেখেন গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে কিছুক্ষণের মধ্যে আসছে জানিয়ে বন্ধ করে দেয়। তারা দেখেন গাড়ির ভেতরে রাখা টাকার ব্যাগটি নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন পল্টন থানায় চুরির মামলা করেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করে খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া দশ লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক সচিবের টাকা চুরির ঘটনায় গাড়িচালক আটক, ১০ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪