সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

লিপ বামেও ঠোঁট ফাটা কমছে না ? ঘরোয়া উপায়ে সহজ সমাধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

শীতে ঠোঁট ফাটার সমস্যায় কমবেশি কে না ভোগেন। এ থেকে পরিত্রাণ পেতে লিপজেল, লিপবামসহ কত উপাদানই না আমরা ব্যবহার করে থাকি। এতেও রক্ষা হয় না অনেক সময়।

ঠোঁটের ত্বক মুখের ত্বকের থেকেও পাতলা এবং বেশি সংবেদনশীল হয়ে থাকে। তাই ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের ত্বক শুষ্ক হতে শুরু করে। যার কারণে ঠোঁট দ্রুত ফাটে। 

একবার ঠোঁটের ত্বক শুষ্ক হয়ে গেলে, ঠোঁট ফেটে যাওয়ার পাশাপাশি, রক্তপাত শুরু হয়, পাশাপাশি ঠোঁটে ব্যথাও হয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য অনেকেই ঠোঁটে লিপবাম ও অন্যান্য ক্রিম লাগান কিন্তু তারপরও ঠোঁটের সমস্যা দূর হয় না।

শীতকালে যদি আপনার ঠোঁট ফাটে এবং ত্বক শুষ্ক হয়ে যায়, তাহলে এই ঘরোয়া প্রতিকারটি করে দেখতে পারেন। এই ঘরোয়া রেমিডির জন্য আপনার তেমন কোনো খরচও হবে না, সহজেই ঠোঁট ফাটার সমস্যা দূর হবে। চলুন জেনে নেই এ সম্পর্কে—

ফাটা ঠোঁটের ঘরোয়া প্রতিকার

শীতকালে যদি আপনার ঠোঁটের ত্বক খুব শুষ্ক হয়, তাহলে তাতে মধু লাগান। ঠোঁটে মধু লাগালে শুষ্কতা কমে যায়। মধুতে ময়েশ্চারাইজিং এজেন্ট রয়েছে যা ঠোঁটের ত্বকে আর্দ্রতা আনে। মধু লাগালে ফাটা ঠোঁটের ব্যথা এবং শুষ্ক ঠোঁট থেকেও মুক্তি পাওয়া যায়। ঠোঁটে মধু লাগিয়ে ৫ মিনিট আলতো করে ম্যাসাজ করুন। এরপর গরম জলে ঠোঁট পরিষ্কার করুন। দিনে দুই থেকে তিনবার এভাবে করলে ফাটা ঠোঁট গোলাপের পাপড়ির মতো নরম হয়ে যাবে।

নারকেল তেল

নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি শীতে ত্বক, চুল ও ঠোঁট নরম রাখে। নারকেল তেল এই সমস্যাগুলোর জন্য খুব উপকারী। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বককে পুষ্ট করে এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নারকেল তেল হালকা গরম করে ঠোঁটে লাগালে ঠোঁটের শুষ্কতা চলে যাবে।

শসার রস

মুখে শসার রস লাগানোর মতো ঠোঁটেও লাগালে উপকার পাওয়া যাবে। প্রতিদিন শসা খেলে ত্বকেরও উপকার হবে। এছাড়া শসার রসে সামান্য মধু মিশিয়েও ঠোঁটে লাগাতে পারেন। এই মিশ্রণটি ১৫ মিনিটের জন্য রেখে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের ফাটা ভাব দূর হবে, ঠোঁট নরম ও গোলাপি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লিপ বামেও ঠোঁট ফাটা কমছে না ? ঘরোয়া উপায়ে সহজ সমাধান

আপডেট সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪