সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

শীতে শরীরকে চাঙ্গা রাখতে যা খাবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

বছরের শেষের দিকে বাড়তে শুরু করে শীতের আমেজ। সন্ধ্যা হতে না হতেই গুমোট আমেজে হিমেল বাতাসের স্পর্শ অনুভব করা যায় শরীরে। তবে শীতের একটা বড় বিশেষত্ব হল নানা উদ্যাপনের সমারোহ। পিকনিক আর পার্টিতে গোটা শীতকাল জুড়ে উৎসবের যেন মিছিল। তবে উৎসবের আতিশয্যে গা ভাসাতে শুধু মনে উত্তেজনা থাকলে চলবে না, শারীরিকভাবেও ফিট হতে হবে। আর তার জন্য খাওয়া-দাওয়ায় আনতে হবে বিশেষ বদল। শীতের কয়েকটি মাস সুস্থ এবং সচল থাকতে নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।

১) শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে ‘সাইট্রাস’ জাতীয় ফলের জুড়ি মেলা ভার। পাতিলেবু, মোসাম্বি ও কমলা যেমন জোগান দিতে পারে শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি-এর, তেমনই মেটাতে পারে ফাইবারের ঘাটতি। পেয়ারাতেও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম।

২) অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ও ক্যানসার প্রতিরোধী গুণে সমৃদ্ধ পালং শাক কিন্তু শীতকালে সত্যিই হয়ে উঠতে পারে ‘সুপার ফুড’। ভিটামিন ও মিনারেলস তো রয়েছেই, তার সঙ্গে বাড়তি ওজন কমাতেও অত্যন্ত কার্যকর সবুজ পালং শাক।

৩) শীতকালে বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় কন্দজাতীয় সবজি। বিট, গাজর, প্রভৃতি শীতকালীন সবজি ভাল কোলেস্টেরল বৃদ্ধি করতে ও খারাপ কোলেস্টেরল কমাতে অত্যন্ত উপযোগী। তাই শীতকালে সুস্থতার চাবিকাঠি হতেই পারে এই সবজিগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতে শরীরকে চাঙ্গা রাখতে যা খাবেন

আপডেট সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪