সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘বাহিনীর কোনো সদস্যের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশর মনোবল ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এ জন্য জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, ‘আমার আরেকটি প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সমাজকে একটি স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য অর্জনে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।’

আগামী নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশ প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমি এতটুকু ব্ল্যাঙ্ক চেক দিতে পারি যে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশি সাহায্য করার মতো পূর্ণ ক্ষমতা আমাদের আছে। এর আগে কেয়ারটেকার সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে। সেখানে দেখেছেন, আমরা পারি। সেই পুলিশের অনেকে এখনো আছেন, কিছু পরিবর্তন, কিছু নতুন এসেছেন। আমি মনে করি, পুলিশ খুব ভালোভাবে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

আপডেট সময় : ০৩:৫৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪