সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

‘সবাইকে সমান দৃষ্টিতে দেখছে অন্তর্বর্তী সরকার’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিককে সমান দৃষ্টিতে রেখে সবার অংশগ্রহণে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মতামতের ভিত্তিতে আমি মনে করি যে, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের। সবার অংশগ্রহণে রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভ‚খণ্ড তৈরি হয়। এটিই আমাদের মাতৃভ‚মি। বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, যার সক্রিয় সহযোগিতায় ১৯৭১ সালে ৯ মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 

বিবৃতিতে আরও বলা হয়, এদেশে বিগত সরকারের আমলে এক শ্রেণির অসৎ দলীয় নেতাকর্মী, সাংসদ, মন্ত্রী, সরকারি আমলা ও তাদের দোসরদের সৃষ্ট ব্যাপক দুর্নীতি হয়েছে। অর্থ আÍসাৎ ও বিদেশে এদেশের সম্পদ পাচারসহ নানা ধরনের অন্যায় ও উন্নয়নবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনা খুবই দুঃখজনক। 

বর্তমান সরকারের প্রতি আমাদের উদাত্ত আহবান, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা। বিগত শাসনামলে সরকারের অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেশে দ্রুত শান্তি -শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট ভ‚মিকা পালন করার জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহবান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি উদার ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এখানে আবহমানকাল থেকে ধর্মীয় ক্ষেত্রে উদারতা নিয়ে সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করে আসছে। এতে এ দেশের মানুষ অত্যন্ত সৌহার্দ ও সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট হবে বলে আমরা আশাবাদী।

ইতোপূর্বে দেশে বিভিন্ন সরকারের শাসনামলে এক শ্রেণির মানুষ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপপ্রয়াসে লিপ্ত ছিল, সেটিও খুবই দুঃখজনক।

উপাচার্য বিবৃতিতে বলেন, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে সেদেশের কিছু হামলাকারী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, যা মোটেও কাম্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সবাইকে সমান দৃষ্টিতে দেখছে অন্তর্বর্তী সরকার’

আপডেট সময় : ০৩:৫১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪