সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ক্যাটরিনার মতো ত্বক চান? জেনে নিন কীভাবে রূপচর্চা করেন অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহলী ভক্ত-অনুরাগীরা। এ অভিনেত্রী কী খান, কীভাবে চলাফেরা করেন, কীভাবে রূপচর্চা করেন, কখন ত্বকের যত্ন নেন—এসবের রূপরহস্য কী, তা জানার কৌতূহলের যেন শেষ নেই।

এ মুহূর্তে বয়স ৪০ পেরিয়েছে অভিনেত্রীর। কিন্তু লাবণ্য এতটুকু কমেনি তার। নির্মেদ চেহারা, ধারালো চোখ, আর উজ্জ্বল মুখ দেখে সবাই মুগ্ধ। ক্যাটরিনাকে দেখলে এখনো বহু পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যায়, হৃদয়ে ঝড় ওঠে। 

আনন্দবাজারের প্রতিবেদন বলছে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে চর্চা বরাবরই হয়। ভক্ত-অনুরাগীরা জানতে চান— কীভাবে এমন রূপের অধিকারী হলেন তিনি? নারীরাও আগ্রহী ক্যাটরিনার রূপরহস্য জানতে। 

তারকা অভিনেত্রীরা দিনভর ডায়েট মেনে চলেন। এটা অন্তত আমরা সবাই জানি। এর সঙ্গে জরুরি হলো শরীরচর্চা। তবে তারা মুখে কী মাখেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের।

বেশ কিছু দিন আগে একটি ভিডিওতে অভিনেত্রী জানিয়েছিলেন তার রূপরহস্য। ঘুম থেকে উঠেই তিনি ত্বকের যত্ন নেন। সকালে উঠে কয়েক ফোঁটা ফেশিয়াল অয়েল মুখে ব্যবহার করেন। হালকা হাতে মালিশ করে নেন। আর তাতেই ঝলমলে থাকে তার ত্বক।

আর শুধু যে রূপচর্চায় কাজ হয় না, তা হয়তো আমরা সবাই জানি। ত্বক ভালো রাখতে পানি খাওয়া খুবই জরুরি। আর তাই ক্যাটরিনার সকাল শুরু হয় দুই গ্লাস পানি পান করে। 

পুষ্টিবিদরা জানিয়েছেন, পানি ডিটক্স পানীয়, যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বার করতে সাহায্য করে। ঘুম থেকে উঠে পানি খাওয়া খুবই জরুরি। পানি খাওয়ার পর অভিনেত্রী খান সেলেরির রস।

এটি ধনেপাতার মতো দেখতে এক ধরনের শাক। এতে রয়েছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েডস। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বক উজ্জ্বল রাখতে ভীষণ কার্যকর।

অভিনেত্রী বলেন, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। পাশাপাশি যতটা সম্ভব প্রসাধনীর ব্যবহারও এড়িয়ে চলা উচিত। শুটিং ছাড়া অন্যান্য সময় বিশেষ মেকআপ করা তার পছন্দ নয় বলে জানান ক্যাটরিনা।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ‘মেরি ক্রিসমাস’ নামে ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। এ ছবিতে তার অভিনয়ও প্রশংসা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্যাটরিনার মতো ত্বক চান? জেনে নিন কীভাবে রূপচর্চা করেন অভিনেত্রী

আপডেট সময় : ০১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪