সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন ৪ লক্ষণে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

আপনার শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজন। চিকিৎসকরা তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। কারণ ভিটামিন ডি-র অভাবে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোন লক্ষণগুলো দেখে বুঝবেন শরীরে ভিটামিন ডি-র ঘাটতি তৈরি হয়েছে, তা জানা উচিত। 

প্রোটিন, ফাইবার, খনিজের মতো ভিটামিন ডিও শরীরের জন্য অত্যন্ত উপকারী। হাড় মজবুত করা থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি— ভিটামিন ডি-র জুড়ি মেলা ভার। শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও ভিটামিন ডি অত্যন্ত উপকারী। চিকিৎসকরা তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার কথা বলেন। কারণ ভিটামিন ডি-র অভাবে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কীভাবে বুঝবেন শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হয়েছে?

১. শরীরে ভিটামিন ডি-র মাত্রা কম হলে মানসিক চাপ ও উদ্বেগ দেখা দিতে পারে। তা থেকে ঘন ঘন মেজাজ বিগড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাবার খেয়ে, ভাল ভাবে বিশ্রাম নিয়েও যদি আলস্য কাটতে না চায় এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি ভিটামিন ডি-র অভাবের কারণে হতেই পারে।

২. শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হলে গিরায় গিরায় যন্ত্রণা বাড়ে। সারাক্ষণ গায়ে হাত-পা ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথায় ভুগলে তা শরীরে ভিটামিন ডি-র অভাবের ইঙ্গিত হতে পারে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভিটামিন। শরীরকে বিভিন্ন ভাইরাস এবং ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ঘন ঘন ভাইরাল জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন? এই উপসর্গগুলি শরীরে ভিটামিন ডি-র ঘাটতির লক্ষণ হতে পারে।

৪. ওজন নিয়ন্ত্রণে রাখবেন বলে খাওয়া কমিয়ে দেওয়া অন্য বিষয়। কিন্তু খিদে পেলেও খেতে ইচ্ছে না করা মোটেই ঠিক বিষয় নয়। খিদে কমে যাওয়াও হতে পারে ভিটামিন ডি ঘাটতির লক্ষণ। তাই খিদে কমে গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।

৪. কমবেশি চুল ঝরার সমস্যা থাকে অনেকেরই। তবে চুল ঝরার পরিমাণ যদি অত্যধিক হারে বেড়ে যায়, তা হলে নজর দেওয়া প্রয়োজন। কারণ শরীরে ভিটামিন ডি অত্যধিক পরিমাণে কমে গেলেও এমন সমস্যা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন ৪ লক্ষণে

আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪