সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রীসহ ১৩ জন ট্রাইব্যুনালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউনিউজ ৭১ ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

সোমবার সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। এদিন রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ১৪ জনকে হাজির করার কথা ছিল। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকায় সোমবার ১৩ জনকে হাজির করা হয়েছে। পরবর্তীতে তাকে হাজির করা হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের তোলা হয়, তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তারা সবাই বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। 

শুনানি নিয়ে দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গণহত্যার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এদিন শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতারের করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রীসহ ১৩ জন ট্রাইব্যুনালে

আপডেট সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪