সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ মাধবপুরে ৩কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় (৫৫বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে। ভারতীয় চোরাচালানের মধ্যে রয়েছে শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন একটি কাভার্টভ্যান আটক করে তল্লাসি চালানো হয়। এসময় ভ্যানটির ভেতরে থাকা বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন জাতের শাড়ি ৫৮১ পিস, মখমলের কাপড় ২৯৯২ মিটার, এছাড়াও প্রায় ৩২ হাজার পিস বিভিন্ন জাতের ক্রিম ও লোশন রয়েছে। পরে যা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। 

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস পণ্য অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে ৩কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪