সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তার বিরুদ্ধে বাংলাদেশে আর্থিক ও ফৌজদারি অভিযোগে মামলা থাকার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পুতুলের পরিবর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বাংলাদেশ সরাসরি কাজ করতে আগ্রহী বলে জানানো হয়েছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে আছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ যেন সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে যেন না হয়।

সরকারের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি।

গত বছর ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। পহেলা ফেব্রুয়ারি থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি

আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪