সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের একজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলম (৩০) হবিগঞ্জের বানিয়াচংউপজেলার পাথারিয়াগ্রামের গাড়ি চালক মৃত আলফু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মডার্ণ বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিতালী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টি দুমড়ে মুছড়ে যায়। শাহ আলমসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অন্য আরো দুইজন নরসিংদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে চালক দুইজনই পলাতক রয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। জানা যায়, বাস দুটি উল্লেখিত স্থানে পৌঁছলে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে বাসগুলো চলাচল করছিল। নিহত সুপারভাইজার শাহ আলমের দুই ভাই ও দুই বোন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪

আপডেট সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪