সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ না নেয়ায় হতাশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেই সঙ্গে অবিলম্বে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আইনজীবীরা। একই সময় জুলাই গণহত্যায় শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পতনের সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই হলো রাজনৈতিক। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যায় পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণ করবেন বলেও আশাপ্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪