সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

হাইকোর্টের বিচারপতি হিসেবে হবিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট ফয়েজ আহমেদ এর শপথ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহন করেছে হবিগঞ্জের কৃতিসন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ফয়েজ আহমেদ। গত ৯ অক্টোবর সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

গত ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিচারপতি নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ নেয়ার দিন থেকে দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৩ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট ফয়েজ আহমেদকে ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ দেয়া হয়।
ফয়েজ আহমেদ ২০০২ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সালের ২৯ মার্চ আপীল বিভাগে তালিকাভুক্ত হন। তিনি হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন এলাকার বাসিন্দা। মরহুম এডভোকেট আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইন পেশা চালিয়ে যান। তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যাংকে পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। ৮ ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। তাঁর বড় ভাই জালাল আহমেদ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান। হেলাল আহমেদ আইএফআইসি ব্যাংকের হেড অফ অপারেশন, এজাজ আহমেদ পুলিশের ডিআইজি এবং এনাম আহমেদ একজন সমাজকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাইকোর্টের বিচারপতি হিসেবে হবিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট ফয়েজ আহমেদ এর শপথ গ্রহণ

আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪