সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সুনামগঞ্জ শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ শান্তিগঞ্জ প্রতিনিধি

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বীরগাঁও বাজার এলাকায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুর কালামের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  গতকাল রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি  হয়। একপর্যায়ের তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি মীমাংসা হলেও এই ঘটনার জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।

এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এবং সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হ‌য়ে‌ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০২:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪