সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বাংলাদেশকে নিয়ে ভারতে ৪ দিনের বৈঠক, গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। 

পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএনআই।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদরদপ্তরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে চলেছে।

লখনউতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান। তার কয়েকদিন পর এই বৈঠকের ঘোষণা আসল। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য নেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি।

চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনী বছরে দু’বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশকে নিয়ে ভারতে ৪ দিনের বৈঠক, গুরুত্ব পাবে যেসব বিষয়

আপডেট সময় : ০৪:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪