সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘দেশের নারীদের পেছনে রেখে সমাজ এগিয়ে নেওয়া কঠিন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিথি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌস বলেছেন, নারীরা এগিয়ে গেলে পরিবার, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যায়। নারীদের পেছনে রেখে সমাজ এগিয়ে নেওয়া কঠিন।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এদিন দুপুরে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌসকে স্বাগত জানান ওই কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের সৌন্দর্যসহ সার্বিক পরিবেশ দেখে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌস সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জের দক্ষিণাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন করতে জহুর চান বিবি মহিলা কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থী ও শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রশংসা করে ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কলেজে দ্রুত ডিগ্রি কোর্স চালুর আশ্বাস প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘দেশের নারীদের পেছনে রেখে সমাজ এগিয়ে নেওয়া কঠিন’

আপডেট সময় : ০৩:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪