সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা কম সময়ে উন্নত সেবা দিতেকর্মীদের প্রতি আহ্বান,শ্রমিক সমাবেশে-সিসিক শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীরউপহার হস্তান্তর করলেন- সিসিক সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন,৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯ জৈন্তিয়ার ঐতিহ্য ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেট ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৪০ সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুশিয়ার করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।সোমবার রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখছে বলেও অভিযোগ করেন তিনি।

পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ-সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়।তিনি বলেন, নিজেদের প্রচারণার ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারা এমন প্রতিরোধক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যে, এরপর মস্কো আর জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা অদূরদর্শী এক বোকামি এবং খুবই বিপজ্জনক।শনিবার পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাত্রুশেভ এই হুশিয়ারি দিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’

আপডেট সময় : ০৪:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩