সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ডায়াবেটিসের মহৌষধ হলো পেয়ারা, রোজ খেলে দূর হবে হৃদরোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

পেয়ারা অত্যন্ত উপকারী একটি ফল। এটি ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। এতে রয়েছে একাধিক ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত এ ফল খেলে ডায়াবেটিসকে বশে রাখা যায়। সেই সঙ্গে এড়িয়ে চলা যায় হার্টের অসুখ। কারণ প্রতিদিন পেয়ারা খেলে আপনার হার্ট ভালো থাকবে। পেয়ারার গুণাগুণ সম্পর্কে জেনে নিন।

কথায় আছে— গেঁয়ো যোগী ভিখ পায় না। সেটি পেয়ারার ক্ষেত্রেও সত্যি। কারণ একাধিক চকচকে ফলের ভিড়ে আজকাল প্রাসঙ্গিকতা হারাচ্ছে এ ফল। আর এই চিত্র দেখেই চিন্তায় পড়ছেন বিশেষজ্ঞরা। তাদের কথায়— যে কোনো ফলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিতে পারে পেয়ারা। এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হার্টের অসুখ প্রতিরোধের কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেয়ারা। তাই সুস্থ থাকতে নিয়মিত পেয়ারা খান। খাদ্যতালিকায় জায়গা দিন। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফিরবে।

হাই ব্লাড সুগার একটি জটিল অসুখ। এই রোগকে নিয়ন্ত্রণে না রাখলেই মুশকিল। সে ক্ষেত্রে পিছু নিতে পারে একাধিক জটিল অসুখ। তাই যেভাবেই হোক ডায়াবেটিস ও হার্ট নিয়ন্ত্রণে খাদ্যতালিকায় পেয়ারা রাখুন। প্রতিদিন পেয়ারা খান। নিজেকে সুস্থ রাখুন।

পেয়ারায় গ্লাইসেমিক ভ্যালু খুব কম। এমনকি এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও রয়েছে। যে কারণে পেয়ারা খেলে কমে সুগার। তবে উপকার পেতে চাইলে পাকা পেয়ারা খাওয়া চলবে না। তাতে সুগার বাড়বে। তার বদলে কাঁচা পেয়ারার ওপর আস্থা রাখুন। এ কাজ করলেই ডায়াবেটিস থাকবে কন্ট্রোলে।

আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হার্ট। তাই চেষ্টা করুন এই অঙ্গের যত্ন নেওয়ার। পেয়ারায় রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ফ্রি রেডিকেলস দূর করার কাজে সিদ্ধহস্ত, যার ফলে সুস্থ থাকে হার্ট।

শুধু তাই নয়, পেয়ারায় মজুত পটাশিয়াম ও সলিউবল ফাইবারের গুণেও ফেরে হৃৎপিণ্ডের হাল। নিয়মিত পেয়ারা খেলে এলডিএল কোলেস্টেরল কমে যায়। সেই সুবাদেও হৃদরোগ দূরে থাকে। তাই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারাকে জায়গা দেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডায়াবেটিসের মহৌষধ হলো পেয়ারা, রোজ খেলে দূর হবে হৃদরোগ

আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪