সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শায়েস্তাগঞ্জে গণদোয়া মাহফিলে জিকে গউছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন- ১৯৭১ সালে অনেক রক্তের বিনিময়ে দেশের ছাত্র-জনতা যুদ্ধ করে পাকহানাদার বাহিনীর কবল থেকে দেশ স্বাধীন করেছে। ২০২৪ সালে আবারও ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে।

তিনি গতকাল রবিবার বিকালে রেলপার্কিং এলাকায় শায়েস্তাগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে জিকে গউছ আরও বলেন- সারাদেশে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। আর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন পরিকল্পিতভাবে দেশে ধ্বংসাত্মক কাজ করেছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা করেছে, লুটপাট করেছে, ভাংচুর করেছে। তাদেরকে প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমেছে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ গড়ে তুলেছে। জিকে গউছ বলেন- আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দিনের ভোট রাতে নিয়ে যারা ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি হয়েছেন, তাদের দুই পয়সার মূল্য প্রশাসনের নিকট, বাংলাদেশের মানুষের নিকট ছিল না। তাই জনরুষের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের এমপি মন্ত্রীদের পালাতে হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও সাধারণ সম্পাদক হাজী আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত গণদোয়া মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে গণদোয়া মাহফিলে জিকে গউছ

আপডেট সময় : ০৭:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪