সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বাংলাদেশ জাসদের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শেখ হাসিনার দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর অধিকার হারিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, ‘বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার জুলাই মাসে “গণহত্যা”র মাধ্যমে সে অপশক্তির কাতারে দাঁড়িয়েছে। সে কারণে তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর অধিকার হারিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাসদের নেতারা নিজেদের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করে বলা হয়, তাদের দল থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়েছে পাকিস্তানি ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময়ের স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন ও রক্তস্নাত মুক্তিযুদ্ধকে সম্মানিত করার জন্য। বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার জুলাই-আগস্টে গণহত্যার মাধ্যমে সে অপশক্তির কাতারে দাঁড়িয়েছে।

জাসদের নেতারা বলেন, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ গড়তে রক্তস্নাত বিজয়ী অভ্যুত্থানকে আরও এগিয়ে নেওয়া সবার দায়িত্ব। শ্রদ্ধা জানানোর আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন ও আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বাংলাদেশ জাসদের শ্রদ্ধা

আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪