সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

১০দিন পর শুরু হল আজমিরীগঞ্জ থানার সেবা কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ আজমিরীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রায় ১০ দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় জনসাধারনের সেবার জন্য আবারও চালু হয়েছে আজমিরীগঞ্জ থানার পুলিশি কার্যক্রম।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুর সাড়ে বারটায় ক্যাপ্টেন ইমন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগীতায় থানার সেবা কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকসহ বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমন চৌধুরী বলেন, আজমিরীগঞ্জ যেভাবে শান্তি বজায় আছে আমরা সেভাবে শান্তি বজায় রাখবো। আমরা এখানে কোন ধরনের রাজনৈতিক, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতে দিব না।

একই সাথে তিনি সবাইকে কোন ধরনের গুজব ও উস্কানিতে কান না দেয়ার অনুরোধ জানান। ক্যাপ্টেন ইমন চৌধুরী  আরো বলেন, আমরা সবাই মিলেমিশে থাকবো। সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবানও জানান তিনি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, আজমিরীগঞ্জ থানায় জনসাধারণের জন্য সবধরনের সেবার কার্যক্রম চালু আছে। অতীতেও আমরা সেবা দিয়েছি, ভবিষ্যতেও সেবা দিব।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট দুপুরে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর হামলা, ভাঙ্গচুর ও সহিংসতায় সারাদেশের থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে ৫ আগষ্ট সন্ধ্যার পর আজমিরীগঞ্জ থানার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০দিন পর শুরু হল আজমিরীগঞ্জ থানার সেবা কার্যক্রম

আপডেট সময় : ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪