সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক ঢাকা :

সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘আপনার ইউনিট/অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির ক্ষেত্রে উপপরিদর্শক থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এ নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আজ শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলার কারণে কিংবা আদালতের আদেশে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪