সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পুলিশ সেজে পণ্যবাহী গাড়িতে ডাকাতি, গ্রেফতার ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ :  অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন মহাসড়কে গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরে পণ্যবাহী গাড়ি থামার সংকেত দিত সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা। এরপর গাড়ির চালক ও সহকারীর হাত-পা বেঁধে করা হতো পণ্য ডাকাতি। অনেক সময় পণ্যসহ গাড়ি নিয়ে চম্পট দিত তারা।

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিমের গাড়ি ডাকাতির ঘটনায় চক্রের পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন আসলামুল হক আসলাম ওরফে বেলাল, রমজান শেখ ওরফে কালু, মেহেদী শেখ হিরা, জমির খান ও জহিরুল ইসলাম চকদার।

একইভাবে সাভারের চান্দিনায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায়ীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জাহাঙ্গীর আলম, মিরন ওরফে সুজন, মেহেদী হাসান রাজীব, আব্দুল মতিন, বাদল মুন্সী ও সাগর ইসলাম। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহার করা পাঁচটি গাড়ি, পুলিশের ওয়্যারলেস ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে। 

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিবির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, মহাসড়কে লেজার লাইট দিয়ে সংকেত দিয়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল তারা। এছাড়া চান্দিনায় এক ব্যবসায়ী ব্যাংক থেকে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ডাকাতির শিকার হন। এ ঘটনায় করা মামলার তদন্ত করতে গিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় বেশ কয়েকটি মামলা শনাক্ত করা হয়েছে। সেসব ঘটনায় এই দুই ডাকাতদলের সদস্যরা জড়িত। ডাকাত দলের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ থেকে ১২টি পর্যন্ত মামলা রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সেজে পণ্যবাহী গাড়িতে ডাকাতি, গ্রেফতার ১১

আপডেট সময় : ০৩:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪