সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার, ককটেল গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

রাজধানীর অবসর ভবনটিতে অভিযান চালায় সিটিটিসি। ছবি: সংগৃহীত

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের অফিস কক্ষ থেকে ককটেল-গোলাবারুদসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

তারা হলেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান ও দলের সক্রিয় সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ। 

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিসে শনিবার বিকাল থেকেই অভিযান চালায় সিটিটিসি। ভবনটি দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। 

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মিশুক চাকমা সাংবাদিকদের জানান, অবসর ভবনে জামায়াতের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এখানে বসে নানা অপকর্ম পরিচালনা করেছে। এখানে অভিযান চালিয়ে তাদের অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। ডোনার ও সদস্য তালিকার তথ্যও পাওয়া গেছে। 

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার তথ্যও রয়েছে আমাদের কাছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানান তিনি। 

মিশুক চাকমা আরও বলেন, ২০১৮ সালে সাত মসজিদ রোডে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় সেটিও এই অফিস থেকে পরিচালিত হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার, ককটেল গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪