সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পুলিশ ও আ.লীগ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সহিংসতায় হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা সব পক্ষকে সংযত এবং শান্ত হওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। প্রতিশোধ নেওয়ার সময় এটা নয়।

তীব্র গণআন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চলমান এই সহিংসতায় গত দুই দিনে প্রায় দেড়শ মানুষের মৃত্যু খবর পাওয়া গেছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র লিখিত বিবৃতিতে বলেন, বাংলাদেশে অব্যাহত সহিংসতার যেসব খবর আসছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীকে নিশানা করে সহিংসতা হচ্ছে। পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার খবরেও আমরা সমানভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে যাবে এবং সবার জন্য মানবাধিকার নিশ্চিতের আহ্বান অব্যাহত রাখবে।

এর আগে সোমবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘোষণা আমরা দেখেছি।

তিনি বলেন, আমি পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তী কোনো সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সবপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। এবং আগামী দিনগুলোতে শান্ত ও সংযমের আহ্বান আমরা করছি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আহ্বান করছি যে কোনো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন বাংলাদেশের আইন অনুযায়ী হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ ও আ.লীগ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪