সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করায়’ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে ‘দেশ ত্যাগে বাধ্য করায়’ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়।

প্রতিনিধি গোপালগঞ্জ:

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা তিনটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন।

মিছিলে নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে টেঁটা, রামদা, চায়নিজ কুড়াল, ঢাল, বাঁশের লাঠি, লোহার রড, লোহার পাইপ দেখা যায়।

পরে চৌরঙ্গী এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন। যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতা-কর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামায়াত-বিএনপির একমাত্র লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করায়’ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪