সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পুলিশের সদস্য ও স্থাপনায় আক্রমণ না চালাতে আইজিপির অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক ঢাকা :

পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনায় আক্রমণ না চালানোর অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ–আল–মামুন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান। এ আহ্বান জানানোর জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্রসংগঠনের নেতাদের বিনীত অনুরোধ করেন আইজিপি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ–আল–মামুন বলেন, ‘পুলিশের স্থাপনাসমূহের এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের (পুলিশ বাহিনী) অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে।’

পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল ও নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্যসহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সকলের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।’

ভিডিও বার্তার শুরুতেই আইজিপি বলেন, ‘আমার প্রিয় বাংলাদেশ পুলিশের সকল সদস্য, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত অবস্থায় বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন, তাঁদের সকল প্রকার চিকিৎসা নিশ্চিত করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের সদস্য ও স্থাপনায় আক্রমণ না চালাতে আইজিপির অনুরোধ

আপডেট সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪