সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

অন্তবর্তী সরকার গঠনের আলোচনায় সেনাপ্রধানের বৈঠকে জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের ১ দফা দাবিতে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠক শেষে সেনাপ্রধান জানিয়েছেন, রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ছাত্র-জনতার প্রতিবাদে গোটা দেশ যখন উত্তাল, ঠিক সে সময় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে সরকার।  ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ঘটনার ৪ দিন না যেতেই এবার জামায়াত আমির জায়গা করে নিলেন অন্তবর্তী সরকার গঠনে নিয়ে সেনাপ্রধানের বৈঠকে।

বৈঠক শেষে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন সেনাপ্রধান। কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। ঢাবি শিক্ষক আফিস নজরুল ও গণসংহতি আন্দোলনের  প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।

ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধানের আহ্বান, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়ি। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশজুড়ে ছাত্র-জনতার গণবিস্ফোরণে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।  এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তবর্তী সরকার গঠনের আলোচনায় সেনাপ্রধানের বৈঠকে জামায়াত আমির

আপডেট সময় : ১১:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪