সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার আজমপুরে আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে এভাবে দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আজ রোববার দুপুরে। এখানে সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আগামীকাল সোমবার থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার আজ রোববার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ৫৬ জন, ভর্তি ১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেসক্লাব এবং মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৫৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাজধানী উত্তরায় রোববার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাওয়া হচ্ছে।

মিরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের আশপাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হয়েছে। রোববার বেলা ২টার দিকে কাজীপাড়ার দিক থেকে বিক্ষোভকারীদের একটি দলের মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিরপুর-১০ নম্বরে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলিও ছোড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি

আপডেট সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪