সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ছাত্র হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

  ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাংবাদিকরা। শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে একাংশ) ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এই সমাবেশ আর সাংবাদিকদের সমাবেশ নেই। এটি সাংবাদিক ও জনতার সমাবেশে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সাংবাদিক জনতা নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।সমাবেশে বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, পুলিশ ইচ্ছা করে ছাত্রদের ওপর গুলি করেনি। শেখ হাসিনার নির্দেশে গুলি করতে হয়েছে। পুলিশ নয়, শেখ হাসিনাকে টার্গেট করুন। শেখ হাসিনার পতন গতকালকেই হয়ে গেছে। 

বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য শাহিন হাসনাত ও ডিইউজের সহসভাপতি রাশেদুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা এমএ আজিজ, কবি আব্দুল হাই সিকদার, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ, রফিকুল ইসলাম আজাদ, আবু সালেহ আকন, ডিআরইউ সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিকরা মিছিল বের করে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পল্টন মোড় হয়ে ঘুরে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্র হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪